সর্বশেষ

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মৃতি চারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্টুরেন্ট ধানসিঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন।

ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুলাই যোদ্ধা মোবারক হোসেন জিহান, চকরিয়া পৌর ছাত্রদলের সভাপতি জুলাই যোদ্ধা সাইমুল হাসান জামশেদ ও সাবেক ছাত্রনেতা জুলাই যোদ্ধা মুহাম্মদ সাঈদ হাসান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইকে ধারণ করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য সুধীর চন্দ্র দাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ।

চকরিয়ায় ১১দলীয় ঐক্যের গণমিছিল

চকরিয়ায় ১১দলীয় ঐক্যের গণমিছিল

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১দলীয় ঐক্যের ব্যানারে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম ও চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।

এছাড়া বক্তব্য রাখেন এনসিপি চকরিয়ার মূখ্য সমন্বয়ক জিল্লুর রহমান ফয়সাল, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, জামায়াত নেতা মাহফুজুল করিম, ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর এহসানুল হক, ছাত্রনেতা আবদুর রশিদ, ইরাক মিয়া, সাবেক ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী, সাঈদ হাসান ও নুরুল ইসলাম।

এসময় সাবেক ছাত্রনেতা মো. গোলাম কবির, ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা এহসানুল হক, তরুণ সমাজসেবক মোবারক হোসেন জিহানসহ ১১দলীয় ঐক্য ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সমাবেশে; বক্তারা অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সম্প্রীতির দেশ গড়ার কাজে সরকার ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশ শেষে ১১দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার স্বতঃস্ফূর্ত জনতার বিশাল গণমিছিল চকরিয়া পৌরশহরের আল আকসা টাওয়ার থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে সমাপ্ত হয়।

কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে শহীদদের স্মরণে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর ৫ম দিনে (৪ আগস্ট) বিকালে জুলাই শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, মাফিয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশকে দীর্ঘদিন জিম্মি করে রেখেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। তাদের কারণে পুরো দেশ অস্তিত্ব সংকটে পড়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ মুক্তি পেয়েছে। 

তিনি আরো বলেন, বিগত সময়ে সাংবাদিকদের কলম বন্ধ ছিল। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে সঠিক সংবাদ প্রকাশ হয়নি। সাংবাদিকদের কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী লীগ। গণঅভ্যুত্থান পরবর্তী দেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়েছে। 

সমাজের মানুষের আবেগ, অনুভূতি এবং বাস্তবতার কথা জাতির কাছে তুলে ধরার আহ্বান জানান এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত না দিলে বিদেশি প্রভুত্ব ও দাসত্ব থেকে মুক্তি পেতোনা বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির আহবায়ক মমতাজ উদ্দিন বাহারী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহবায়ক প্রফেসর আখতারুল আলম ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন, প্রেসক্লাব ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য হুমায়ুন সিকদার। 

প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির সদস্য সচিব হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

চব্বিশের জুলাইযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, শাহিদুল ওয়াহেদ শাহেদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, সাহাব উদ্দিন, আবদুল মোমেন খান, আরিয়ান খান ফারাবি, সাঈদ স্বাধীন ও ফাহমিদা হাসান হেবা। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত গ্রাফিতি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। ৫ আগস্ট ৬ষ্ঠ দিন সরকারী কর্মসূচীতে অংশগ্রহণ ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন। 

প্রত্যেকদিনের কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও শাহীন দেলোয়ার

চকরিয়া কোরক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও শাহীন দেলোয়ার

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মেধাবি শিক্ষার্থী সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। 

এসময় বিদ্যালয়ের দাতা সদস্য, পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনসারুল করিম ও প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক মুহাম্মদ রিদুয়ানুল হক। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফুলকুঁড়ি আসর কক্সবাজারের উপদেষ্টা মাস্টার রেজাউল করিমের নামাযে জানাযা সম্পন্ন

ফুলকুঁড়ি আসর কক্সবাজারের উপদেষ্টা মাস্টার রেজাউল করিমের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

ফুলকুঁড়ি আসর কক্সবাজারের প্রাক্তন সংগঠক ও জেলা শাখার উপদেষ্টা (সহ-সভাপতি) মাস্টার মো. রেজাউল করিম আজাদের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) চকরিয়া পৌরসভার আতব্বরপাড়া বায়তুল হেরম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযায় শোকাহত মানুষের ঢল নামে। 

এতে অংশগ্রহণ করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আলমগীর, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, ছাত্রনেতা মীর মুহাম্মদ আবু তালহা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন ও ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সাবেক পরিচালক মো. সাদ্দাম হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়া মরহুমের শুভাকাঙ্খী , শুভানুধ্যায়ী, সহকর্মী শিক্ষক, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, চকরিয়া পৌরসভার নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মো. রেজাউল করিম আজাদ দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। সেখানেই তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংসার জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সৃষ্ট ভয়াবহ বন্যায় নিমজ্জিত চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এভাবে চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বরইতলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা, ডেইঙ্গাকাটা, রসুলাবাদসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

চকরিয়ায় জুলাই শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত

চকরিয়ায় জুলাই শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত

চকরিয়া টাইমস: 

নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই আন্দোলনে নিহত চকরিয়ার শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী। 

শনিবার (১৮ জুলাই) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের ব্যানারে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল; আলোচনা সভা, দোয়া মাহফিল, খতমে কুরআন, শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর গ্রহণ।

সকালে শিবির নেতৃবৃন্দ শহীদের পিতার উপস্থিতিতে কবরস্থান মসজিদে কুরআনখানির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করেন। কুরআন খতম শেষে নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ আহসান হাবিবের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তাদের খোঁজখবর এবং সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনা সভাসহ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ হাম্মদ আবু তালহা। 

তিনি বক্তব্যে বলেন, “আজ ১৮ জুলাই আমাদের প্রিয় ভাই শহীদ আহসান হাবিবের শাহাদাত বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। তিনি জুলাই আন্দোলনের একজন সাহসী আত্মত্যাগী। ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আহসান হাবিবের মতো দেশপ্রেমিক তরুণদের আত্মত্যাগের মাধ্যমে জাতি নতুন এক অধ্যায়ে পদার্পণের সুযোগ পেয়েছে। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের স্বপ্নের ইনসাফভিত্তিক, সুশাসিত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সালমান ফার্সি, জেলা মিডিয়া সম্পাদক নুরুল ইসলাম এবং জেলা বিতর্ক ও ছাত্র অধিকার সম্পাদক ইরাক মিয়া।

এসময় চকরিয়া পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি শামসুল ইসলাম ও মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ ছোটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি কুতুব উদ্দিন।

আলোচনা সভা শেষে শহীদ আহসান হাবিবের রুহের মাগফিরাত, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়: চকরিয়ায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ

দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়: চকরিয়ায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ।

শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কাদেরের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট যুবনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

তিনি বলেন, এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়। এভাবেই বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শ্রমিক কল্যাণের এ ধরনের উদ্যোগে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার ও সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম। 

এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি যুবনেতা আবদুল্লাহ আল মামুর ও জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক জসীম উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মামুনুল ইসলাম।

ত্রাণ সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। এ মানবিক দায়িত্ববোধ থেকে শ্রমিক কল্যাণ আপনাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও শ্রমিক কল্যাণের পক্ষ থেকে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন পরিদর্শন ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারীছড়া ভাঙন পরিদর্শন, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড কোচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলার সব প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এরমধ্যে কী ক্ষতি হয়েছে এর ওপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসলসহ সবকিছুর জরিপ করা হচ্ছে। সেই জরিপের ফলাফলের মাধ্যমে সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার যেসব স্থানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবারসহ অন্যান্য সুবিধা সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা করেছি।

সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।

এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। দিনভর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পানিবন্দিদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি শনিবার (১৮ জুলাই) পেকুয়া ও মহেশখালী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। 

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল করিম ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী।

এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, জুলাই আন্দোলন চকরিয়ার সম্মুখ যোদ্ধা শামসুল আলম ও মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও উন্নয়নে শহীদদের আদর্শ ধারণ করে কাজ করার আহবান জানান।